সারাদেশ
রায়পুরের মেঘনায় অভিযান, জাল জব্দ ও ১৪ জেলেকে কারাদণ্ড
রায়পুরের মেঘনায় অভিযান, জাল জব্দ ও ১৪ জেলেকে কারাদণ্ড
প্রতিবেদক:
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
👁
5
রায়পুরের মেঘনায় অভিযান, জাল জব্দ ও ১৪ জেলেকে কারাদণ্ড
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে মা ইলিশ সংরক্ষণে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৫ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। এ সময় তিনটি ইঞ্জিনচালিত ফাইটার ট্রলারসহ ২ হাজার ৫০০ মিটার জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ জেলেকে ১৬ দিন করে কারাদণ্ড এবং অপর একজনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল থেকে মেঘনা নদীর রায়পুর অংশে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
রায়পুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন নাহার।
অভিযানে আটক জেলেরা হলেন—মো. রবিউল খাঁ (২৫), কবির সিকদার (২৬), মিজানুর রহমান (১৮), রিফন বেপারী (২৮), কামাল হোসেন (৩০), মো. রাসেল সরদার (২৬), মোহাম্মদ আলী (৩৫), সামছুল হক চৌকিদার (২৮), খলিল ভাগা (২৫), আবুল কালাম (১৯), মো. সাইফুল ভাগা (১৮), মো. ইয়াসিন হাওলাদার (১৮), আবুবকর সিদ্দিক (১৮), খলিল ফকির (২১) ও রবিউল দেওয়ান (১৯)।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন বলেন, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ১৫ জনকে আটক করা হয় এবং জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহার বলেন, মা ইলিশ সংরক্ষণে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইলিশের প্রজনন সুরক্ষায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মা ইলিশের প্রজনন রক্ষা ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নদীতে মাছ ধরার ক্ষেত্রে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রতিবেদক:
নিজস্ব প্রতিবেদক
👁
5 বার দেখা হয়েছে
8801849-153171
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬